জনাব ননী জাহান আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ অনুসারে কোন পদক্ষেপ গ্রহণ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব ননী জাহান আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী ব্যাংকের লকার ভাড়া সুবিধা গ্রহণ করেছেন। ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। লকার ভাড়া তার মধ্যে অন্যতম। লকারের মাধ্যমে ব্যাংক গ্রহাকদের মূল্যবান দলিল, অলঙ্কার ইত্যাদি যথাযথ নিরাপত্তা দেয়। এর বিপরীতে ব্যাংক গ্রহাকদের কাছ থেকে সার্ভিস চার্জ আদায় করে। উদ্দীপকে জনাব ননী জাহান সামাজিক বিরূপ অবস্থা নিয়ে চিন্তিত। ননী জাহানের কিছু গহনা রয়েছে। যা নিয়ে তিনি সর্বদা চিন্তিত থাকেন। এ অবস্থায় তিনি একটি আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। সোনার গহনা, মূল্যবান দলিলপত্র নিজের কাছে রাখা ঝুঁকিপূর্ণ। কেননা এগুলো চুরি-ডাকাতি বা হারিয়ে যেতে পারে। এক্ষেত্রে গ্রাহক তার মূল্যবান দলিলপত্র, অলঙ্কারাদি লকার সেবার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকে জমা রাখতে পারে। এর বিনিময়ে ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে। তিনি তার মূল্যবান কাগজপত্র ও স্বর্ণালঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকের লকার ভাড়া সুবিধাটি গ্রহণ করেছেন। এর মাধ্যমে তার মূল্যবান স্বর্ণালঙ্কারের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত হবে। ব্যাংকে জমাকৃত গহনা তাকে বা তার উপযুক্ত প্রতিনিধি ব্যতীত কাউকে হস্তান্তর করবে না। তাই বলা যায়, ননী জাহান আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ অনুযায়ী ব্যাংকের লকার ভাড়া সুবিধা গ্রহণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব ননী জাহান আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শ অনুসারে কোন পদক্ষেপ গ্রহ…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর