উদ্দীপকে উল্লিখিত দুর্ঘটনা এড়াতে আর্থিক প্রতিষ্ঠানটি কী ভূমিকা রাখতে পারে? তোমার মতামত দাও।
উত্তর: জনাব ননী জাহানের মতো ব্যক্তিদের আধুনিক সেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্দীপকের আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংকের ভূমিকা অপরিসীম। তথ্য প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা হলো আধুনিক ব্যাংকিং। কম্পিউটার, ইন্টারনেট ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইসের মাধ্যমেই আধুনিক ব্যাংকিং সেবা দেওয়া হয়। এটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং এসএমএস ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন ব্যাংকিং আধুনিক ব্যাংকিং-এর কয়েকটি পণ্য ও সেবা। উদ্দীপকের জনাব ননী জাহান তার গহনা ও মূল্যবান দলিলপত্র সংরক্ষণের জন্য ব্যাংকের পরামর্শ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি জমি ক্রয়ের জন্য নগদ অর্থ নিয়ে ঢাকা যাচ্ছিলেন। ঢাকা যাওয়ার পথে তিনি অর্থ হারিয়ে ফেলেন। উল্লেখ্য ব্যাংকটি গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সেবাও প্রদান করে থাকে। ব্যাংক নিরাপদে অর্থ স্থানান্তরে সহায়তা করে। এক্ষেত্রে ব্যাংক বিভিন্ন ধরনের বিনিময় মাধ্যম সৃষ্টি করে লেনদেন নিষ্পত্তি করে। উদ্দীপকের জনাব ননী জাহান বিনিময়ের মাধ্যম ব্যবহার করে নিরাপদে অর্থের লেনদেন করতে পারেন। এক্ষেত্রে তিনি নগদ অর্থ তার ব্যাংক হিসাবে জমা করবেন। তার হিসাবের বিপরীতে চেক, পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন। এ মাধ্যমগুলো গ্রাহকের অর্থ শুধু উল্লিখিত ব্যাংক অথবা নির্দিষ্ট ব্যক্তিকে পরিশোধ করবে। ফলে তাকে বিশাল অঙ্কের নগদ অর্থ বহনের ঝুঁকিও মোকাবিলা করতে হবে না; বরং নির্দিষ্ট কোনো বিল স্থানান্তরের মাধ্যমেই লেনদেন করতে পারবেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুর্ঘটনা এড়াতে আর্থিক প্রতিষ্ঠানটি কী ভূমিকা রাখত…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর