"আমদানি-রপ্তানি কার্যক্রমে উদ্দীপকে উল্লিখিত পত্রটি সেতুবন্ধ হিসেবে কাজ করে"- উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: 'আমদানি-রপ্তানি' কার্যক্রমে উদ্দীপকে উল্লিখিত প্রত্যয়পত্রটি সেতুবন্ধ হিসেবে কাজ করে- উক্তিটি যথার্থ। প্রত্যয়পত্র হলো আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ দলিল। প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। এটি এমন একটি ব্যবস্থা, যেখানে আমদানি ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।উদ্দীপকে 'অন্তরা ইন্টারন্যাশনাল' ডেনমার্ক থেকে পুষ্টিকর শিশুখাদ্য আমদানি করতে চায়। রপ্তানিকারক প্রতিষ্ঠান লেনদেনের নিশ্চয়তা চাইলে 'একতা ব্যাংক' 'অন্তরা ইন্টারন্যাশনালের' পক্ষে রপ্তানিকারক প্রতিষ্ঠানকে একটি পত্র প্রেরণ করে। উক্ত পত্রটি হলো প্রত্যয়পত্র।প্রত্যয়পত্রের মাধ্যমে একতা ব্যাংক অন্তরা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ডেনমার্কের রপ্তানিকারককে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করেছে। এর ফলে 'অন্তরা ইন্টারন্যাশনাল' ও ডেনমার্কের রপ্তানিকারকের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠেছে। সেক্ষেত্রে 'অন্তরা ইন্টারন্যাশনালের দুই পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা প্রত্যয়পত্রের মাধ্যমে নিশ্চয়তা না পেলে 'অন্তরা ইন্টারন্যাশনাল' ও ডেনমার্কের রপ্তানিকারকের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠত না। তাই বলা যায়, 'আমদানি-রপ্তানি' কার্যক্রমে প্রত্যয়পত্রটি সেতুবন্ধ হিসেবে কাজ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
"আমদানি-রপ্তানি কার্যক্রমে উদ্দীপকে উল্লিখিত পত্রটি সেতুবন্ধ হিসেবে…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর