'কর্ণফুলী' ব্যাংক কার্যভিত্তিক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'কর্ণফুলী' ব্যাংক কার্যভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক।যে প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এ ব্যাংক আমদানি-রপ্তানিতে সাহায্য, লকার সেবা, বিনিময় বিল ভাঙানোসহ অন্যান্য ব্যাংকিং সেবা গ্রাহকদের দিয়ে থাকে।উদ্দীপকে 'কর্ণফুলী' ব্যাংক ফারিয়া গার্মেন্টসকে ৩,০০০ পিস জামা রপ্তানিতে সাহায্য করে। অর্থাৎ ব্যাংকটি আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পাদনে ফারিয়া গার্মেন্টসকে সহযোগিতা করে। এছাড়া উক্ত ব্যাংকের লকার সেবা নিয়ে ফারিয়া গার্মেন্টস মূল্যবান দলিলপত্র লকারে জমা রাখে। পাশাপাশি ফারিয়া গার্মেন্টস মেয়াদপূর্তির পূর্বেই একটি বিল উক্ত ব্যাংকে ভাঙিয়ে নগদায়ন করে। সেক্ষেত্রে 'কর্ণফুলী' ব্যাংক বিনিময় বিল ভাঙানোর কার্যটি সম্পাদন করে। 'কর্ণফুলী' ব্যাংকের কার্যক্রমের সাথে বাণিজ্যিক ব্যাংকের কার্যক্রমে সামঞ্জস্যতা বিদ্যমান। তাই বলা যায়, 'কর্ণফুলী' ব্যাংক কার্যভিত্তিক একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'কর্ণফুলী' ব্যাংক কার্যভিত্তিক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর