উদ্দীপকের আলোকে কর্ণফুলী ব্যাংকের আয়ের উৎসসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'কর্ণফুলী' ব্যাংকের আয়ের উৎস হলো আমদানি-রপ্তানি বাণিজ্য, লকার ভাড়া এবং বিল বাট্টাকরণ।যে প্রতিষ্ঠান আমানত গ্রহণ, ঋণদান ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এ ব্যাংক বিভিন্ন উৎস থেকে আয় করে থাকে। যেমন: ঋণের সুদ, আমদানি-রপ্তানি বাণিজ্যে সহায়তা, লকার ভাড়া, বিল বাট্টাকরণ প্রভৃতি। উদ্দীপকে 'কর্ণফুলী' ব্যাংক ফারিয়া গার্মেন্টসকে পণ্য রপ্তানিতে সহায়তা করে। এছাড়া ফারিয়া গার্মেন্টসকে উক্ত ব্যাংক লকার সেবা দিয়ে থাকে। ফলে উক্ত প্রতিষ্ঠানটি মূল্যবান দলিলপত্র ব্যাংকটিতে নিরাপদে সংরক্ষণ করতে পারে। পাশাপাশি মেয়াদপূর্তির পূর্বেই একটি বিল ভাঙিয়ে নগদায়ন করতে সাহায্য করে। অর্থাৎ ব্যাংকটি বিনিময় বিল ভাঙানোর মাধ্যমে অর্থায়নে উক্ত প্রতিষ্ঠানকে সহায়তা করে।'কর্ণফুলী' ব্যাংক আমদানি-রপ্তানি বাণিজ্যে লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালন করে কমিশন বা সার্ভিস চার্জ আদায় করে। লকার ভাড়া দিয়ে তার বিনিময়ে সার্ভিস চার্জ আদায় করে আয় করে থাকে। এছাড়া ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল মেয়াদপূর্তির পূর্বে বাট্টাকরণ করেও অর্থ উপার্জন করে থাকে। সুতরাং বলা যায়, উদ্দীপকের 'কর্ণফুলী' ব্যাংক উল্লিখিত খাতসমূহের মাধ্যমে আয় করে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কর্ণফুলী ব্যাংকের আয়ের উৎসসমূহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর