'ফরচুন ব্যাংক' ও জনাব সাজিদের মধ্যকার ব্যাংকিং সম্পর্ক কি বিদ্যমান থাকবে বলে তুমি মনে করো। উদ্দীপকের আলোকে মতামত দাও।
উত্তর: 'ফরচুন ব্যাংক' ও জনাব সাজিদের মধ্যকার ব্যাংকিং সম্পর্ক বিদ্যমান থাকবে না বলে আমি মনে করি।হিসাব খোলার মাধ্যমে ব্যাংক ও গ্রাহকের মধ্যে চুক্তিবদ্ধ সম্পর্ক তৈরি হয়। এ সম্পর্ক আইন ভঙ্গ অথবা নৈতিক বিপর্যয়ের কারণে শেষ হয়ে যেতে পারে। এছাড়াও দেউলিয়া ঘোষণা, গারনিশি অর্ডার জারি, দীর্ঘদিন লেনদেন চালু না রাখা ইত্যাদি কারণেও হিসাব বন্ধ হয়ে যায়।উদ্দীপকে জনাব সাজিদ ফরচুন ব্যাংকে একটি হিসাব খোলেন। তারপর তিনি দীর্ঘ দিন ব্যাংকের সাথে কোন লেনদেন বা যোগাযোগ করেননি। পরবর্তীতে ব্যাংক তার খোঁজ খবর নিয়ে দেখে সেই বর্তমানে ভারসাম্যহীন। ব্যাংকের নীতি অনুযায়ী দীর্ঘদিন ব্যাংকে লেনদেন না করলে বা গ্রাহক ভারসাম্যহীন হলে হিসাব বন্ধ করে দেওয়া হয়।ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক সমাপ্ত হওয়ার অন্যতম কারণ হলো দীর্ঘদিন লেনদেন না করা। এটি যদি ও গ্রাহকের নিজের সিদ্ধান্ত। গ্রাহক দীর্ঘদিন বিনা নোটিশে লেনদেন চালু না রাখলে ব্যাংক তার হিসাবটি বন্ধ করে দেওয়ার অধিকার রাখে। ফলে তার ওপর উদ্দীপকে জনাব সাজিদ দীর্ঘদিন ব্যাংকের সাথে লেনদেন না রাখার কারণে এবং বর্তমানে ভারসাম্যহীন থাকার কারণে ব্যাংক তার হিসাবটি বন্ধ করে দিবে। আর ব্যাংক হিসাব বন্ধ হয়ে ব্যাংক এবং গ্রাহকের মধ্যকার সম্পর্ক বিচ্ছিন্ন ঘটে। তাই বলা যায় 'ফরচুন ব্যাংকের' সাথে জনাব সাজিদের মধ্যে ব্যাংকিং কোন সম্পর্ক বিদ্যমান থাকবে না।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'ফরচুন ব্যাংক' ও জনাব সাজিদের মধ্যকার ব্যাংকিং সম্পর্ক কি বিদ্যমান …
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর