ব্যাংকটি কীভাবে মুনাফা অর্জন করে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি হলো "বাণিজ্যিক ব্যাংক”। বাণিজ্যিক ব্যাংক যেভাবে মুনাফা অর্জন করে থাকে তা নিম্নে বিশ্লেষণ করা হলো-বাণিজ্যিক ব্যাংক ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তাদের ঋণ দেয় এবং এই ঋণের বিপরীতে সুদ গ্রহণ করে থাকে। বাণিজ্যিক ব্যাংক শেয়ার, ঋণপত্র, সরকারি সিকিউরিটি ইত্যাদি লাভজনক খাতে বিনিয়োগ করেও মুনাফা অর্জন করে থাকে। মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের প্রাপ্য বিনিময় বিল বাট্টা করেও অর্থ উপার্জন করে থাকে। ব্যাংক ড্রাফট, ট্রাভেলারস চেক থেকে কমিশন হিসেবে প্রচুর আয় করে থাকে। বাণিজ্যিক ব্যাংক মক্কেলের অনুরোধে বিভিন্ন যোগাযোগ সেবা প্রদান করে কমিশনের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে। জনগণ তাদের মূল্যবান দলিল, গহনা ইত্যাদি ব্যাংকের লকারে জমা রাখতে পারে। যার বিপরীতে ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে। বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করে বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জন করে থাকে। বৈদেশিক বাণিজ্যে ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালন করে কমিশন চার্জ আদায় করে। আন্তর্জাতিক বাণিজ্যে আমদানি কারকদের প্রত্যয়পত্র ইস্যু করে বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে থাকে। অছি হিসেবে কাজ করে ও ব্যাংক কশিমন আদায় করে থাকে।পরিশেষে বলা যায়, ছাড়াও প্রতিনিধিত্ব, শেয়ার ক্রয়-বিক্রয়ে মধ্যস্থতার মাধ্যমেও উক্ত ব্যাংক মুনাফা অর্জন করে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যাংকটি কীভাবে মুনাফা অর্জন করে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর