উদ্দীপকের বিলের অর্থ পরিশোধের মাধ্যমে ব্যাংকটির আয়ের সৃষ্টি হয়েছে। যুক্তি দাও।
উত্তর: "উদ্দীপকের বিলের অর্থ পরিশোধের মাধ্যমে ব্যাংকটির আয়ের সৃষ্টি হয়েছে”- উক্তিটি যৌক্তিক বলে আমি মনে করি।বিনিময় বিল মেয়াদপূর্তির পূর্বে ভাঙিয়ে অর্থ সংগ্রহ করাকে বিনিময় বিল বাট্টাকরণ বলে। বিনিময় বিল বাট্টাকরণ বাণিজ্যিক ব্যাংকের আয়ের একটি অন্যতম উৎস। এরূপ বাট্টাকরণের জন্য ব্যাংক কমিশন পেয়ে থাকে।উদ্দীপকে জনাব ইকবাল একজন ব্যবসায়ী। তার 'B [গণিত] ব্যাংকে দুটি হিসাব রয়েছে। ব্যাংকটি তার পক্ষে বিভিন্ন বিলের অর্থ পরিশোধ করে।বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের পক্ষে বিভিন্ন বিলের অর্থ আদায় ও পরিশোধ করে আয় করে থাকে। এটি বাণিজ্যিক ব্যাংকের একটি প্রতিনিধিত্বমূলক কাজ। এসব কাজের জন্য ব্যাংক কমিশন আদায় করে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক মেয়াদপূর্তির পূর্বে ব্যাবসায়ীদের বিনিময় বিল বাট্টা করে অর্থ পরিশোধ করে। অতঃপর বাট্টাকৃত বিনিময় বিল খানির মেয়াদ পূর্ণ হলে বাণিজ্যিক ব্যাংক তা সংশ্লিষ্ট স্বীকৃতিকারীর নিকট উপস্থাপন করে তার সম্পূর্ণ মূল্য আদায় করে। উদ্দীপকের B ব্যাংকটি জনাব ইকবালের পক্ষে বিভিন্ন বিলের অর্থ পরিশোধ করে আয় করে থাকে। তাই বলা যায়, “উদ্দীপকের বিলের অর্থ পরিশোধের মাধ্যমে ব্যাংকটির আয়ের সৃষ্টি হয়েছে।"- উক্তিটি যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের বিলের অর্থ পরিশোধের মাধ্যমে ব্যাংকটির আয়ের সৃষ্টি হয়েছে। …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর