জনাব মাহিনের ঋণের অর্থ নগদে না দেওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: জনাব মাহিনের ঋণের অর্থ নগদে না দেওয়া যৌক্তিক বলে আমি মনে করি।বাণিজ্যিক ব্যাংকের তহবিলের বাহ্যিক উৎসের অন্যতম একটি হলো আমানত। ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের নিকট ছড়িয়ে-ছিটিয়ে থাকা অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে তহবিল গঠন করে এবং এ আমানতকৃত অর্থ ঋণ বা বিনিয়োগ হিসেবে ব্যবসায় খাটিয়ে মুনাফা অর্জন করে।উদ্দীপকে, জনাব মাহিন 'P [গণিত] ব্যাংকে ঋণের আবেদন করলে ব্যাংক ম্যানেজার ঋণ মঞ্জুর করেন তবে ঋণের টাকা তাকে নগদে না দিয়ে তার হিসাবে জমা করার পরামর্শ দেন যা বাণিজ্যিক ব্যাংকের "ঋণ আমানত সৃষ্টি” কাজকে নির্দেশ করে। জনাব মাহিন উক্ত হিসাব হতে তার প্রয়োজনমতো অর্থ উত্তোলন করতে পারবেন।বাণিজ্যিক ব্যাংক গ্রাহককে মঞ্জুরিকৃত ঋণের অর্থ নগদে না দিয়ে তা ঋণ গ্রহীতার হিসাবে স্থানান্তর করে। ঋণগ্রহিতা তার প্রয়োজনীয় অর্থ এ হিসাব থেকে চেক কেটে উত্তোলন করে। চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে বিধায় সম্পূর্ণ আমানত উঠানোর আগ পর্যন্ত এ অর্থ নতুনভাবে আমানতের সৃষ্টি করে। ব্যাংক এ অর্থ পুনরায় ঋণ অথবা বিনিয়োগ হিসেবে খাটিয়ে মুনাফা অর্জন করতে পারে। এ কারণে, উদ্দীপকের 'P [গণিত] ব্যাংকটি জনাব মাহিনের ঋণের অর্থ নগদে পরিশোধ না করে তার হিসাবে জমা দেওয়া যা সম্পূর্ণ যৌক্তিক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব মাহিনের ঋণের অর্থ নগদে না দেওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর