কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'নক্ষত্র ব্যাংক' কোন ধরনের ব্যাংক? বর্ণনা কর।
উত্তর: কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'নক্ষত্র ব্যাংক' একটি বাণিজ্যিক ব্যাংক।যে ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে, ঋণদান করে ও অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। গ্রাহকের আমানতকৃত অর্থ হতে বাণিজ্যিক ব্যাংক ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন করে।উদ্দীপকে 'নক্ষত্র ব্যাংক' জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ ও ঋণদানের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমানত গ্রহণ ও ঋণদান বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংক জনগণের অলস অর্থ স্বল্পসুদে আমানত হিসেবে গ্রহণ করে এবং সেই অর্থ বেশি সুদে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে যা 'নক্ষত্র ব্যাংকের কার্যাবলির সাথে মিলে যায়। এছাড়া 'নক্ষত্র ব্যাংকটি' কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা পালন করে যা বাণিজ্যিক ব্যাংকের বিশেষ কার্যাবলির অন্তর্ভুক্ত। তাই বলা যায়, কার্যভিত্তিক শ্রেণি অনুসারে 'নক্ষত্র ব্যাংক' একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'নক্ষত্র ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর