তুমি কি মনে কর, নক্ষত্র ব্যাংকের মতো আপদকালীন তহবিল থাকা সকল আর্থিক প্রতিষ্ঠানের জন্য আবশ্যক? মতামত দাও।
উত্তর: নক্ষত্র ব্যাংকের মতো আপদকালীন তহবিল তথা সংরক্ষিত তহবিল থাকা সকল আর্থিক প্রতিষ্ঠানের জন্য আবশ্যক বলে আমি মনে করি।নিট মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বণ্টন না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয় তাকে সংরক্ষিত তহবিল বলা হয়।উদ্দীপকে 'নক্ষত্র ব্যাংকটি' কোভিড-১৯ এর কারণে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারেনি। তবে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য ব্যাংকটি একটি বিশেষ তহবিল ব্যবহার করে।উদ্দীপকের 'নক্ষত্র ব্যাংক' মূলত সংরক্ষিত তহবিল ব্যবহার করে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখে। সংরক্ষিত তহবিল বাণিজ্যিক ব্যাংকের তহবিলের একটি অন্যতম উৎস। ব্যাংক এ তহবিল ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহার করতে পারে। আবার, ক্ষেত্রবিশেষে আর্থিক বিপর্যয় মোকাবিলায়ও এ তহবিল ব্যবহৃত হয়। তাছাড়া এ তহবিল আর্থিক প্রতিষ্ঠানের সম্প্রসারণেও মূলধন হিসেবে ব্যবহৃত হয়। তাই বলা যায়, 'নক্ষত্র ব্যাংকের' মতো সংরক্ষিত তহবিল থাকা সকল আর্থিক প্রতিষ্ঠানের জন্য আবশ্যক বলে আমি মনে করি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
তুমি কি মনে কর, নক্ষত্র ব্যাংকের মতো আপদকালীন তহবিল থাকা সকল আর্থিক…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর