'ধান সিঁড়ি' ব্যাংক জনাব নাঈমকে পণ্য আমদানি করতে কী ধরনের সহায়তা করে? ব্যাখ্যা করো।
উত্তর: 'ধান সিঁড়ি' ব্যাংক জনাব নাঈমকে পণ্য আমদানি করতে প্রত্যয়পত্র ইস্যু মাধ্যমে সহায়তা করে। আমদানি-রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ দলিল হলো Letter of Credit (LC) বা প্রত্যয়পত্র। প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। প্রত্যয়পত্র এমন একটি ব্যবস্থা, যেখানে আমদানিকারক ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদের মনোনীত ব্যাংক দুই পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে অভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যবসায়-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপদের জনাব নাঈম একজন আমদানিকারক। তিনি ভারতের রায় ট্রেডার্সকে পেঁয়াজ আমদানির প্রস্তাব দেয়। রায় ট্রেডার্স অগ্রিম অর্থ প্রদানের নিশ্চয়তা চায়। এ ব্যাপারে 'ধান সিঁড়ি' ব্যাংক তার পক্ষে রায় ট্রেডার্সকে অর্থ প্রদানের নিশ্চয়তা দেয়। এক্ষেত্রে 'ধান সিঁড়ি' ব্যাংক কর্তৃক গৃহীত বিশেষ পদক্ষেপটি হলো প্রত্যয়পত্র। কেননা এই দলিলের মাধ্যমে আমদানিকারকের পক্ষে বাণিজ্যিক ব্যাংক রপ্তানিকারককে অর্থ পরিশোধ করে। ফলে রপ্তানিকারক নিশ্চিন্তে পণ্য প্রেরণ করতে পারে। অতএব, উদ্দীপকে 'ধান সিঁড়ি' ব্যাংক প্রত্যয়পত্রের মাধ্যমে জনাব নাঈমকে সহায়তা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'ধান সিঁড়ি' ব্যাংক জনাব নাঈমকে পণ্য আমদানি করতে কী ধরনের সহায়তা করে…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর