উদ্দীপকের 'মনি' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের 'মনি' ব্যাংকটি হলো বাণিজ্যিক ব্যাংক।মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের ছড়িয়ে-ছিটিয়ে থাকা সঞ্চয়গুলো কম সুদে আমানত হিসেবে গ্রহণ করে তা হতে উচ্চ সুদে ঋণ সৃষ্টির কাজে নিয়োজিত আর্থিক প্রতিষ্ঠান হলো বাণিজ্যিক ব্যাংক। যুগের সাথে সাথে বাণিজ্যিক ব্যাংক ব্যবস্থায় অনেক আধুনিকায়ন ও বিশেষায়ণ ঘটেছে।উদ্দীপকের মনি ব্যাংক গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ ও ঋণদান কার্যক্রম সম্পাদনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা পালন করে। শিল্প, বাণিজ্যতে সেবা প্রদান করে।বাণিজ্যিক ব্যাংক চলতি, স্থায়ী ও সঞ্চয়ী হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে, মূলধন গঠিন করে, যা আমানতকারী একত্রে তুলে নেয় না। ফলে ব্যাংক এ অর্থ ঋণদানে ব্যবহার করে মুনাফা অর্জন করে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক অর্থ স্থানান্তর ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করে। প্রতিটি জেলায় শাখা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ফলে, মানুষের মাথাপিছু আয় বাড়ে এবং জীবনযাত্রার মান বেড়ে যায়। যা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হয়। এছাড়া নতুন নতুন সেবা যোগ করার মাধ্যমে এ ব্যাংকের বিশেষায়ণে এসেছে নতুনত্ব। উদ্দীপকে 'মনি' ব্যাংকের কার্যাবলির সাথে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে 'মনি' ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের 'মনি' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর