'মনি ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা পালনকারী ব্যাংক'- উক্তিটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের 'মনি' ব্যাংকটি বিভিন্ন সেবাদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মুনাফা অর্জনের উদ্দেশ্যে বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তবে মুনাফা অর্জন ছাড়াও এ ব্যাংক অন্যান্য উদ্দেশ্য নিয়ে কাজ করে। বাণিজ্যিক ব্যাংকের বহুমুখী কার্যাবলি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে সাহায্য করে।'মনি ব্যাংক' অর্থ সংগ্রহ ও ঋণদান কার্যক্রম সম্পাদনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ ভূমিকা পালন করে। মূলত বাণিজ্যিক ব্যাংকে কেন্দ্র করেই আধুনিক বিশ্বের অর্থনৈতিক কাজ হচ্ছে।অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা অপরিসীম। মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ ও ঋণদানের মাধ্যমে এ ব্যাংক মূলধন গঠন করে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক অর্থ স্থানান্তর ও অর্থের নিরাপত্তা নিশ্চিত করে। দেশে ও বিদেশে শাখা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। ফলে দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ে। এতে মানুষের জীবনযাত্রার মান বেড়ে যায়। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে সাহায্য করে এ ব্যাংক দেশের সার্বিক অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখে। তাই বলা যায়, উদ্দীপকের 'মনি' ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'মনি ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা পালনকারী ব্যাংক'- উ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর