উদ্দীপকের ব্যাংকটি প্রতিষ্ঠায় কোন প্রতিষ্ঠানের অনুমতির দরকার হয়েছিল? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ব্যাংকটি প্রতিষ্ঠায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি দরকার হয়েছিল।ব্যাংক মুদ্রাবাজারে অভিভাবক এবং বাণিজ্যিক ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে থাকে। এটি নতুন ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি ও তালিকাভুক্তির কাজ করে থাকে।উদ্দীপকে বর্ণিত 'GT [গণিত] ব্যাংক ২০০৫ সালে বৈধ কার্যক্রম সম্পাদনের মাধ্যমে চালু হয়। যা একটি বাণিজ্যিক ব্যাংক। তাই ব্যাংকটির প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন হয়েছিল। সাধারণত বাণিজ্যিক ব্যাংক দেশের বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে গঠিত হয়। এর ফলে ব্যাংকটি বৈধ্যতা পায়। যে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি দ্বারা গঠিত হয়। উক্ত ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা ও বিশ্বাস থাকে। তাই বলা যায় যে, 'GT [গণিত] ব্যাংক গঠনে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি দরকার হয়েছিল।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটি প্রতিষ্ঠায় কোন প্রতিষ্ঠানের অনুমতির দরকার হয়েছিল…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর