'ওয়াংকিং' কে অর্থ পরিশোধে 'P [গণিত] ব্যাংকের গৃহীত পদক্ষেপটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ওয়াংকিং'কে অর্থ পরিশোধে 'P [গণিত] ব্যাংকের গৃহীত পদক্ষেপটি হলো LC বা প্রত্যয়পত্র ইস্যু।LC বা প্রত্যয়পত্র হলো আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ দলিল। এ দলিলের মাধ্যমে ব্যাংক রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষে মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে।উদ্দীপকে ফ্রান্সের ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান 'ওয়াংকিং' বাংলাদেশের 'রূপম ফার্মাসিউটিক্যালস'-কে নিয়মিত ঔষধ সরবরাহ করে। এক্ষত্রে 'P [গণিত] ব্যাংক "রূপম ফার্মাসিউটিক্যালস” এর পক্ষ থেকে একটি বিশেষ ব্যবস্থায় 'ওয়াংকিং'কে অর্থ প্রদানের পদক্ষেপ গ্রহণ করে।'P [গণিত] ব্যাংক কর্তৃক প্রদত্ত এ ব্যবস্থাটি হলো LC বা প্রত্যয়পত্র। কারণ, প্রত্যয়পত্রের মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ পরিশোধের ব্যবস্থা করে। তাই বলা যায়, 'ওয়াংকিং'কে অর্থ পরিশোধে 'P [গণিত] ব্যাংকের গৃহীত পদক্ষেপটি হলো প্রত্যয়পত্র ইস্যু।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
'ওয়াংকিং' কে অর্থ পরিশোধে 'P ব্যাংকের গৃহীত পদক্ষেপটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর