উদ্দীপকে উল্লিখিত কার্যাবলির মাধ্যমে বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা 'P [গণিত] ব্যাংকগুলোর মত ব্যাংকের বিশেষ লক্ষ্য- উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আমদানি-রপ্তানি কার্যে সহায়তা, উপদেশ ও ঋণ প্রদানের মাধ্যমে বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা 'P [গণিত] ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর বিশেষ লক্ষ্য- উক্তিটি যথার্থ।বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। তবে মুনাফা অর্জন ছাড়াও এ ব্যাংক অন্যান্য উদ্দেশ্য নিয়ে কাজ করে। যেমন-মূলধন গঠন, বিনিময়ের মাধ্যমে সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্প ও বাণিজ্যিক উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন ইত্যাদি।উদ্দীপকে 'রূপম ফার্মাসিউটিক্যালস' ফ্রান্স থেকে ঔষধ আমদানি করে। এ আমদানি কার্যে 'P [গণিত] ব্যাংক তাদেরকে প্রত্যয়পত্র ইস্যুর মাধ্যমে সহায়তা করে। এছাড়াও ব্যাংকটি তাদেরকে উপদেশ ও ঋণ প্রদানসহ ব্যবসায়-বাণিজ্যের উন্নয়নে ব্যাপক সহযোগিতা করে।বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংকগুলো সহায়তা না করলে আমদানি-রপ্তানি সম্ভব হতো না। কারণ বৈদেশিক বাণিজ্যে আমদানিকারক ও রপ্তানিকারক কেউ কাউকে চেনে না। এক্ষেত্রে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়পত্রই রপ্তানিকারকের মূল্য প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করে। ফলে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়-বাণিজ্যের উন্নয়ন হয় যা ব্যাংকের একটি উদ্দেশ্য বা লক্ষ্য। বাণিজ্যিক ব্যাংক শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিনিয়োগ বা ঋণ প্রদান করে, যা একটি দেশের মোট উৎপাদন ও মূলধনের গতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। ঋণ প্রদানের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংক শিল্পোদ্যোক্তা ও ব্যাবসায়ীদের বিভিন্ন উপদেশ ও পরামর্শ প্রদান করে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংকের এসব কার্যাবলি সম্পাদনের মাধ্যমে দেশের শিল্পের উন্নয়ন তরান্বিত হয় যা বণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য বা লক্ষ্য।তাই উল্লিখিত কার্যাবলির মাধ্যমে বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চিত করা 'P [গণিত] ব্যাংকের মতো বাণিজ্যিক ব্যাংকগুলোর বিশেষ লক্ষ্য'- উক্তিটি যথার্থ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কার্যাবলির মাধ্যমে বাণিজ্য ও শিল্পের উন্নয়ন নিশ্চ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর