উদ্দীপকের আলোকে ব্যাংকটির কার্যাবলি বিশ্লেষণ
উত্তর: উদ্দীপকের ব্যাংকটির ধরন হচ্ছে বাণিজ্যিক ব্যাংক।মুনাফা অর্জনের উদ্দেশ্য জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ এবং সে আমানত হতে ঋণ প্রদানসহ বিভিন্ন ব্যাংকিং সেবায় নিয়োজিত ব্যাংককে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন প্রকার হিসাবের দ্বারা আমানতকারীর নিকট হতে তাদের সঞ্চয় গ্রহণ করে। সেই অর্থ ঋণগ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ হিসেবে প্রদান করে। ঋণগ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক এদিকে যেমন উৎপাদনমুখী কাজে সহায়তা করে। অন্যদিকে ঋণের ওপর যে সুদ আদায় করে, তা ব্যাংকের আয়ের প্রধান উৎস। এই সুদের হার কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে থাকে।উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে 'মেঘনা ব্যাংক' সুদের হার কমিয়েছে এবং তারা একজন গ্রাহকের সন্তানের পড়াশুনার জন্য বিদেশে একটি বিশ্ববিদ্যালয়ে অর্থ প্রেরণে সহায়তা করেছে। বাণিজ্যিক ব্যাংক মূলত দেশের বাহিরে অর্থ স্থানান্তর করে তাকেও বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশে সুদের হার পরিবর্তন করে থাকে।তাই বলা যায় যে, উদ্দীপকের 'মেঘনা ব্যাংক' হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আর এই উপরিউক্ত বিশেষ কার্যাবলির মাধ্যমে মেঘনা ব্যাংক গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ব্যাংকটির কার্যাবলি বিশ্লেষণ
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর