উদ্দীপকে জনাব হাসনাতের কার্ডটি হলো ডেবিট কার্ড এবং তার বন্ধু জিহাদের কার্ডটি হলো ক্রেডিট কার্ড।ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড উভয়ই ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড। উভয় কার্ড দ্বারা এটিএম থেকে নগদ টাকা উত্তোলন ও কেনাকাটা করা যায়। তবে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা রয়েছে, যা ডেবিট কার্ডে নেই।উদ্দীপকে জনাব হাসনাত ও জিহাদ দু'জনেই ব্যাংকের কার্ড ব্যবহার করেন। উভয় কার্ড দ্বারা কেনাকাটা ও অর্থ উত্তোলন করা যায়। তবে জিহাদ তার কার্ডটি ব্যবহার করে ব্যাংক হিসাবে অর্থ জমা না থাকলেও কেনাকাটা করতে পারেন। কিন্তু জনাব হাসনাতের কার্ডটি ব্যবহারে ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ থাকতে হয়। এ থেকে বোঝা যায়, জনাব হাসনাতের কার্ডটি হলো ডেবিট কার্ড এবং জিহাদের কার্ডটি হলো ক্রেডিট কার্ড।ডেবিট কার্ডে কোনো ঋণের সুবিধা নেই। কেবল ব্যাংক হিসাবে জমার বিপরীতে এ কার্ড দ্বারা লেনদেন করা যায়। অপরদিকে ক্রেডিট কার্ড হলো ব্যক্তিগত ঋণ সুবিধাসংবলিত কার্ড। এ কার্ড দ্বারা গ্রাহক নির্দিষ্ট ঋণসীমা পর্যন্ত অর্থ এটিএম থেকে নগদ উত্তোলন এবং ধারে কেনাকাটা করতে পারেন। পরবর্তীতে সুদসহ ঋণকৃত অর্থ পরিশোধ করতে হয়। সুতরাং বলা যায়, জনাব হাসনাতের ডেবিট কার্ড ও তার বন্ধু জিহাদের ক্রেডিট কার্ড উভয় কার্ড দ্বারাই নগদ উত্তোলন ও কেনাকাটা করা সম্ভব হলেও কার্ড দুইটির মধ্যে তুলনামূলক পার্থক্য বিদ্যমান।