দাগকাটা চেক অধিক নিরাপদ কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বাহক বা হুকুম চেকের বাম কোণের উপরিভাগে আড়াআড়িভাবে সমান্তরাল দুটি রেখা অঙ্কন করা হলে তাকে দাগকাটা চেক বলে। দাগকাটা চেকের অর্থ চেকে উল্লিখিত প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়। এরূপ চেকের অর্থ নগদে পরিশোধ করা হয় না। ফলে এ ধরনের চেক চুরি বা হারিয়ে গেলেও অন্য কেউ অর্থ উত্তোলন করতে পারে না। তাই এ ধরনের চেক অধিক নিরাপদ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
দাগকাটা চেক অধিক নিরাপদ কেন? ব্যাখ্যা কর।
উত্তর