কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: ব্যাংক হচ্ছে অর্থ জমা, তোলা এবং ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান। ব্যাংকগুলো সেসব কারবারকে অর্থায়ন করতে পারে যেগুলো অধিক হারে কর্মসংস্থান সৃষ্টি করে। যেমন- মূলধননির্ভর প্রযুক্তির বদলে শ্রমনির্ভর প্রযুক্তিতে অর্থায়ন করে ব্যাংক অধিকতর কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। তাই বলা যায়, কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক ভূমিকা রাখতে পারে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর