বর্তমানে বাংলাদেশে ইলেকট্রনিক ব্যাংকিং অনেক জনপ্রিয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: উন্নততর প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ইলেকট্রনিক ব্যাংকিং বলে। ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রাহক ২৪ ঘণ্টার যেকোনো সময় ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পায়। যার ফলে কর্মব্যস্ত গ্রাহকদের জন্য এ সেবা দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থায় গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ব্যাংকিং সেবা পৌঁছানো সম্ভব হচ্ছে। পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা বাংলাদেশে সস্তা ও সহজলভ্য। তাই বর্তমানে বাংলাদেশে ইলেকট্রনিক ব্যাংকিং অনেক জনপ্রিয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
বর্তমানে বাংলাদেশে ইলেকট্রনিক ব্যাংকিং অনেক জনপ্রিয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর