ব্যয় সিদ্ধান্ত বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উত্তর: বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম হলো ব্যয় সিদ্ধান্ত। অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো বিনিয়োগ সিদ্ধান্ত। কোন খাতে বিনিয়োগ করলে কম ঝুঁকিতে বেশি লাভ করা যাবে সে সিদ্ধান্ত গ্রহণ করাকে ব্যয় সিদ্ধান্ত বলে। যেমন: স্থায়ী সম্পত্তি ক্রয়জনিত সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের অন্তর্গত। এক্ষেত্রে মূলধন বাজেটিং কৌশল প্রয়োগ করে স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে এসব সম্পত্তি প্রতিস্থাপন, ব্যবসায় সম্প্রসারণ, আধুনিকায়ন ও অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের আয়-ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে তদানুসারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ব্যয় সিদ্ধান্তে মুনাফার পরিমাণ নির্ণয়ের জন্য বিক্রয়লব্ধ অর্থ থেকে উৎপাদন ও অন্যান্য খরচ বাদ দিয়ে নগদ প্রবাহ নির্ধারণ করা হয়। এ কাজটির অর্থায়ন দুরূহ হওয়ায় ব্যয় সিদ্ধান্তটি মূলত প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যয় সিদ্ধান্ত বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর