উপযুক্ততার নীতি প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর: ব্যবসায়ের চলতি মূলধন স্বল্পমেয়াদি উৎস এবং স্থায়ী মূলধন দীর্ঘমেয়াদি উৎস হতে সংগ্রহের নীতিকে উপযুক্ততার নীতি বলে। উপযুক্ততার নীতি অনুসারে ব্যবসায়ীগণ বিভিন্ন স্থায়ী ব্যয় যেমন-মেশিন ক্রয়, দালানকোঠা নির্মাণ প্রভৃতির জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করে থাকেন। সাধারণত বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ দীর্ঘমেয়াদি অর্থ প্রদান করে। আবার প্রতিষ্ঠানের বিক্রয়লব্ধ আয় দ্বারা চলতি মূলধনের সংস্থান করা হয়। কারণ দীর্ঘমেয়াদি উৎস দ্বারা চলতি ব্যয় নির্বাহ করা হলে উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হয়ে যায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উপযুক্ততার নীতি প্রয়োজন কেন? ব্যাখ্যা কর।
উত্তর