ঋণ গ্রহণের ক্ষেত্রে জনাব রবি যথাযথ অর্থায়নের 'উপযুক্ততার নীতি' অনুসরণ করেছে।স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহের প্রক্রিয়াকে, উপযুক্ততার নীতি বলে। উপযুক্ততার নীতি অনুসারে ব্যবসায়ীগণ বিভিন্ন স্থায়ী ব্যয় যেমন- মেশিন ক্রয়, দালানকোঠা নির্মাণ, কারখানা স্থাপন প্রভৃতির জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করে থাকেন। সাধারণত বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক ইত্যাদি দীর্ঘমেয়াদি অর্থ প্রদান করে। আবার প্রতিষ্ঠানের চলতি ব্যয় নির্বাহের জন্য বিক্রয়লব্ধ অর্থ দ্বারা চলতি মূলধন গঠন করা উচিত। তা না হলে স্বল্পমেয়াদি উৎস হতে ঋণ গ্রহণ করা যেতে পারে। মূলত পরিচালন খরচ মেটাতে চলতি মূলধন গঠন করা হয়।উদ্দীপকে জনাব রবি তিনি একজন বহুজাতিক কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। তিনি কারখানা স্থাপনের জন্য ব্যাংক থেকে দীর্ঘ মেয়াদি ঋণ নেয় আবার কারখানা চালু হলে কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরিসহ কারখানা চালু রাখতে স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ নেয়। অর্থাৎ যে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করে স্থায়ী ও চলতি মূলধনের জন্য দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করেছেন।অতএব, বলা যায় যে, ঋণ গ্রহণের ক্ষেত্রে জনাব রবি অর্থায়নের উপযুক্ততার নীতি যথাযথ অনুসরণ করেছেন।