বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝায়?
উত্তর: বিনিয়োগ সিদ্ধান্তের অপর নাম ব্যয় সিদ্ধান্ত। একজন আর্থিক ব্যবস্থাপককে সাধারণত দুই ধরনের সিদ্ধান্ত নিতে হয়। তার মধ্যে ব্যয় সিদ্ধান্ত একটি। কোনো খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেওয়াকেই ব্যয় সিদ্ধান্ত বলে। যেমন- যেকোনো ব্যবসায় প্রতিষ্ঠান যদি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য একটি মেশিন কেনার সিদ্ধান্ত নেয় তাহলে সেটি ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
বিনিয়োগ সিদ্ধান্ত বলতে কী বোঝায়?
উত্তর