কম্পিউটার ক্রয়ের জন্য জনাব আসিফের ঋণ গ্রহণ কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে কম্পিউটার ক্রয়ের জন্য জনাব আসিফের ঋণ গ্রহণ সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায় প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ ও বিনিয়োগ করে থাকে। অর্থ সংগ্রহের ক্ষেত্রে স্বীয় মূলধন ও ঋণ অর্থায়নের উৎস হিসেবে ব্যবহৃত হয়।উদ্দীপকে জনাব আসিফ সবুজ লাইব্রেরির মালিক। সম্প্রতি তিনি লাইব্রেরির একপাশে কম্পোজ ও প্রিন্টিং চালুর উদ্দেশ্যে ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নেন। এতে তার মুনাফা বৃদ্ধি পাবে। তাই তার সিদ্ধান্তটি সঠিক।জনাব আসিফ একজন একমালিকানা ব্যবসায়ী। তার ব্যবসায়ের আয় বাড়াতে তিনি কম্পিউটার কিনতে আগ্রহী। কম্পিউটার ক্রয়ে স্থায়ী মূলধন দরকার। একমালিকানা ব্যবসায়ী হিসেবে নিজস্ব মূলধনের ঘাটতি থাকলে সেক্ষেত্রে তিনি ঋণ নিয়ে কম্পিউটার কিনতে পারেন। ফলে ঋণের কিস্তি পরিশোধে তিনি যথেষ্ট সময় পাবেন। আবার দীর্ঘমেয়াদি ঋণের মাধ্যমে কম্পিউটারটি কিনলে তার মূলধন ব্যয়ও অপেক্ষাকৃত কম হবে। কেননা ঋণের মাধ্যমে অর্থসংস্থানে কর সুবিধা পাওয়া যাবে। এছাড়া কম্পিউটার ক্রয়ের মাধ্যমে তার ব্যবসায়ে কম্পোজ ও প্রিন্টিং চালু করলে ব্যবসায়ের মুনাফা বৃদ্ধি পাবে। তাই বলা যায়, কম্পিউটার ক্রয়ের জন্য জনাব আসিফের ঋণ গ্রহণ সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কম্পিউটার ক্রয়ের জন্য জনাব আসিফের ঋণ গ্রহণ কতটা যৌক্তিক বলে তুমি মন…
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর