কোন ধরনের অর্থায়নের মাধ্যমে শেফালী লেদার এন্টারপ্রাইজ কাঁচামাল ক্রয় করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে শেফালী লেদার এন্টারপ্রাইজ কাঁচামাল ক্রয় করে ব্যবসায়ে অর্থায়ন করেছে।৫ বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদি অর্থায়ন বলে। ব্যবসায় প্রতিষ্ঠান সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ে এ ধরনের অর্থায়ন করে থাকে।উদ্দীপকে শেফালী লেদার এন্টারপ্রাইজ 'গোমতী' ব্যাংক থেকে ৭বছরের জন্য ৮ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। উক্ত টাকা দিয়ে প্রতিষ্ঠানটি কাঁচামাল ক্রয় করেছে। ৭ বছরের জন্য ঋণ গ্রহণ করায় বলা যায়, প্রতিষ্ঠানটি দীর্ঘমেয়াদি অর্থায়ন করেছে। তবে দীর্ঘমেয়াদি অর্থায়ন স্থায়ী ব্যয় নির্বাহে ব্যবহার না করে প্রতিষ্ঠানটি কাঁচামাল ক্রয়ে তথা চলতি ব্যয় নির্বাহে ব্যবহার করেছে। তাই প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। সুতরাং বলা যায়, দীর্ঘমেয়াদি অর্থায়নের মাধ্যমে শেফালী লেদার এন্টারপ্রাইজ কাঁচামাল, ক্রয় করে ব্যবসায়ে অর্থায়ন করেছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কোন ধরনের অর্থায়নের মাধ্যমে শেফালী লেদার এন্টারপ্রাইজ কাঁচামাল ক্রয়…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর