বাংলাদেশের অর্থনীতিতে ইফাজের ভূমিকা অর্থায়নের শ্রেণিবিভাগের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইফাজের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।প্রবাসে অবস্থানরত ব্যক্তিদের স্বদেশে প্রেরিত অর্থ হলো রেমিটেন্স। রেমিটেন্স দেশের মূলধন গঠনে সাহায্য করে। এছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্যে বিশাল বাণিজ্য ঘাটতি পূরণে রেমিটেন্স বিশেষ ভূমিকা পালন করে।উদ্দীপকে ইফাজ একজন বাংলাদেশি। তিনি মালয়েশিয়াতে কর্মরত অবস্থায় তার উপার্জিত অর্থ সঠিক চ্যানেলের মাধ্যমে পরিবারে প্রেরণ করেন। দেশে প্রেরিত এ অর্থকে রেমিটেন্স বলা হয়। এ রেমিটেন্স রপ্তানি অপেক্ষা আমদানি বেশি হওয়ার ফলে সৃষ্ট বাণিজ্য ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।ইফাজের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক আয় বৃদ্ধি করে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রাখে। এছাড়া বৈদেশিক আয় দেশের সঞ্চয় ও মূলধন গঠনে সাহায্য করে। এরূপ সঞ্চয় ও মূলধন ব্যবসায় প্রতিষ্ঠানের ঋণ হিসেবে ব্যবহৃত হয়। এতে দেশে নতুন ব্যবসায় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে। ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়। সুতরাং বলা যায়, ইফাজের পাঠানো অর্থ বাংলাদেশের প্রেক্ষাপটে বৈদেশিক আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
বাংলাদেশের অর্থনীতিতে ইফাজের ভূমিকা অর্থায়নের শ্রেণিবিভাগের আলোকে ব…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর