জনাব আসিফের ব্যবসায়ে অর্থায়নের কোন নীতি পরিলক্ষিত হয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব আসিফের ব্যবসায়ে অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি পরিলক্ষিত হয়েছে।বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বষ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন করা সম্ভব হয়।উদ্দীপকে জনাব আসিফ সবুজ লাইব্রেরির মালিক। তিনি লাইব্রেরিতে স্কুল-কলেজের বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক ও ধর্মীয় বই রাখেন। পাশাপাশি লাইব্রেরিতে বিভিন্ন রকম স্টেশনারি আইটেমও রাখেন। অর্থাৎ জনাব আসিফ তার মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করেছেন। এর ফলে তার দোকানে বিক্রি ও মুনাফা বৃদ্ধি পাবে। একই সাথে একটি পণ্যের ব্যবসায়ে ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তাই বলা যায়, জনাব আসিফের ব্যবসায়ে ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি পরিলক্ষিত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব আসিফের ব্যবসায়ে অর্থায়নের কোন নীতি পরিলক্ষিত হয়েছে? বর্ণনা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর