জনাব মুসাব্বিরের বন্ধুর পরামর্শ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব মুসাব্বিরের বন্ধুর পরামর্শ গ্রহণ অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে যৌক্তিক।বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। এর ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায় এবং প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব হয়। উদ্দীপকে জনাব মুসাব্বির একটি বিরিয়ানি হাউজ চালু করেন। তবে তিনি সফলতা লাভ করতে পারেননি। পরবর্তীতে তিনি বন্ধু নূরের পরামর্শে বিরিয়ানির পাশাপাশি সাদাভাত, রুটি, ডাল ও সবজি বিক্রয়ের ব্যবস্থা করেন। একাধিক খাতে বিনিয়োগের সিদ্ধান্তটি হলো অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির প্রয়োগ।একাধিক পণ্যের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করলে সেক্ষেত্রে একটি পণ্যের ব্যবসায়ে বিক্রয় হ্রাস পেলে কিংবা ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া একাধিক পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করলে বিক্রয় বৃদ্ধি পাবে বিধায় মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। যার ফলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করাও সম্ভব হবে। তাই বলা যায়, জনাব মুসাব্বিরের বন্ধুর পরামর্শ গ্রহণের সিদ্ধান্তটি অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে যৌক্তিক হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব মুসাব্বিরের বন্ধুর পরামর্শ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর