অর্থায়নের শ্রেণি বিভাগের আলোকে জনাব আমিনের ব্যবসায়ের অর্থায়নের ধরনটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব আমিনের অর্থায়নের ধরন হলো ব্যবসায় অর্থায়ন।মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের জন্য এ ধরনের অর্থায়ন করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য এ ধরনের অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন। উদ্দীপকে জনাব আমিন একজন ব্যবসায়ী। তিনি নিজস্ব তহবিল ও ঋণ নিয়ে একটি সবজি ব্যবসায় শুরু করেন। এক্ষেত্রে তার ব্যবসায়ের মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। আর মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থায়ন করাই হলো ব্যবসায় অর্থায়ন। জনাব আমিন তার প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য এ অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করেছেন। তাই বলা যায়, জনাব আমিন ব্যবসায় অর্থায়ন করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
অর্থায়নের শ্রেণি বিভাগের আলোকে জনাব আমিনের ব্যবসায়ের অর্থায়নের ধরনট…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর