ব্যবসায় অর্থায়নের নীতিমালার আলোকে শেফালী লেদার এন্টারপ্রাইজের সিদ্ধান্তের যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে। শেফালী লেদার এন্টারপ্রাইজের সিদ্ধান্ত যথার্থ।বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন একাধিক পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। এর ফলে কারবারের ঝুঁকি বষ্টিত হয় ও হ্রাস পায় এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জন সম্ভব হয়।উদ্দীপকে শেফালী লেদার এন্টারপ্রাইজ ব্যাগ তৈরি করার পাশাপাশি জুতা ও বেল্ট উৎপাদন করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিষ্ঠানটির মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তাই বলা যায়, শেফালী লেদার এন্টারপ্রাইজ ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেছে।বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করলে একটি পণ্যের ব্যবসায়ে ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। এছাড়া ব্যবসায়ে একাধিক পণ্য থাকায় বিক্রয় বাড়ে এবং সেই সাথে মুনাফার পরিমাণও বাড়ে। তাই বলা বলা যায় যায়, ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে শেফালী লেদার এন্টারপ্রাইজের সিদ্ধান্ত যথার্থ হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যবসায় অর্থায়নের নীতিমালার আলোকে শেফালী লেদার এন্টারপ্রাইজের সিদ্ধ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর