জনাব মুসাব্বিরের অর্থায়ন কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মুসাব্বিরের অর্থায়ন হলো ব্যবসায় অর্থায়ন।মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠান ব্যবসায় অর্থায়ন করে থাকে। ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য এ ধরনের অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন।উদ্দীপকে জনাব মুসাব্বির 'এল. এক্স.' নামে একটি বিরিয়ানি হাউজ চালু করেন। তিনি তার ব্যবসায়ে নিজস্ব অর্থায়ন করেন। তার ব্যবসায়ের উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। আর মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থায়ন করলে তাকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। তাই বলা যায়, উদ্দীপকের জনাব মুসাব্বিরের অর্থায়ন হলো ব্যবসায় অর্থায়ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব মুসাব্বিরের অর্থায়ন কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর