অর্থায়নের উপযুক্ততার নীতি কী? ব্যাখ্যা কর।
উত্তর: উপযুক্ততার নীতি বলতে স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহের নীতিকে বুঝায়। এ নীতি অনুসারে ব্যবসায়ের যেসব ব্যয় নিয়মিত হয় সেগুলো স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হয়। এবং বিভিন্ন স্থায়ী ব্যয় যেমন- মেশিন ক্রয়, দালানকোঠা নির্মাণ প্রভৃতি ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হয়। সাধারণত বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ দীর্ঘমেয়াদি অর্থ দেয়। ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহে যদি দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হয় তাহলে প্রতিষ্ঠানের দায় বেড়ে যায়। ফলে প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষিত হতে পারে। তাই প্রতিষ্ঠান মূলধন সংগ্রহের ক্ষেত্রে উপযুক্ততার নীতি অনুসরণ করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
অর্থায়নের উপযুক্ততার নীতি কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর