কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে জনাব জাহিদের গৃহীত পদক্ষেপটি অর্থায়নের নীতির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে জনাব জাহিদ ব্যবসায়ের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি প্রয়োগ করেন।বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। এছাড়া অনিশ্চিত পরিস্থিতিতেও মুনাফা অর্জন করা সম্ভব হয়।'উদ্দীপকে জনাব জাহিদ ব্যবসায়ের শুরুতে কেবল দুধ বিক্রি করতেন। পরবর্তীতে তিনি দুধের পাশাপাশি দুগ্ধজাত দ্রব্য বিক্রি শুরু করেন। অর্থাৎ তিনি তার দোকানে একাধিক পণ্যের সমাবেশ ঘটান। তাই বলা যায়, বিনিয়োগের ক্ষেত্রে জনাব জাহিদ বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেন।জনাব জাহিদ বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতি অনুসারে একাধিক পণ্যের ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেছেন। এর ফলে একটি পণ্যের ব্যবসায়ে ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা সে ক্ষতি। পুষিয়ে নেওয়া সম্ভব হবে। যার ফলে তার ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হবে ও হ্রাস পাবে। আবার একাধিক পণ্যের ব্যবসায় করায় তার দোকানে বিক্রি বৃদ্ধি পাবে। ফলে মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে।। তাই বলা যায়, ঝুঁকি বণ্টন ও হ্রাস এবং প্রত্যাশিত মুনাফা অর্জনে' জনাব জাহিদ বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে জনাব জাহিদের গৃহীত পদক্ষেপটি অর্থায়নের নীতি…
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর