জনাব মিরাজ ব্যবসায় অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জনাব মিরাজ ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেছেন।বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। ফলে কারবারে মুনাফা বাড়ে এবং ঝুঁকি বণ্টন ও হ্রাস পায়।উদ্দীপকে জনাব মিরাজ পড়ালেখা শেষ করে তার বাবার লাইব্রেরি ব্যবসায়ে যোগ দেন। নিয়মিত লাভ না হওয়ায় তিনি একটি কম্পিউটার ও একটি ফটোকপি মেশিন দোকানে স্থাপন করেন।অর্থাৎ মূলধন বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। যার ফলে তার দোকানের বিক্রি দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ায় মুনাফার পরিমাণও বাড়বে। এছাড়া একটি খাতের ক্ষতি অন্য খাতের লাভ দ্বারা পুষিয়ে নেওয়াও সম্ভব হবে। ফলে ব্যবসায়ের ঝুঁকি বষ্টিত হবে ও হ্রাস পাবে। এ থেকে বোঝা যায়, জনাব মিরাজ ব্যবসায় অর্থায়ন বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতিটি অনুসরণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব মিরাজ ব্যবসায় অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর