অর্থায়নের নীতির আলোকে জনাব সাব্বিরের ব্যবসায়ের কার্যক্রম বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব সাব্বির ব্যবসায়ের কার্যক্রমে তারল্য বনাম মুনাফা নীতি লঙ্ঘিত করেছেন।.তারল্য বনাম মুনাফা নীতি অনুযায়ী ব্যবসায়ে তারল্য (নগদ অর্থ) ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা হয়। অর্থাৎ ব্যবসায়ে নগদ অর্থের পরিমাণ এমনভাবে রাখতে হয় যেন প্রতিষ্ঠানে চলতি মূলধনের ঘাটতি না হয়। আবার মুনাফাও যেন কমে না যায়।উদ্দীপকে জনাব সাব্বির একজন ব্যবসায়ী। তার বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক তৈরির কারখানা রয়েছে। তার উদ্দেশ্য মানসম্মত পণ্য তৈরি করা। সম্প্রতি তিনি চলতি বছরের বিক্রয়কৃত পণ্যের সম্পূর্ণ অর্থ 'মৌরি' ব্যাংকের বন্ডে বিনিয়োগ করেন। এ সময় গ্লাস ও সিরামিক তৈরির উপাদান বালির দাম তুলনামূলক সস্তা হওয়া সত্ত্বেও তিনি প্রয়োজনীয় মজুদ সংরক্ষণে ব্যর্থ হন।উদ্দীপকে জনাব সাব্বির অধিক মুনাফা প্রত্যাশী। তাই তিনি মুনাফার আশায় পণ্য বিক্রয়লব্ধ সমুদয় অর্থ দিয়ে 'মৌরি' ব্যাংকের বন্ড কিনেন। এর ফলে তার ব্যবসায়ের তরল সম্পদে ঘাটতি দেখা যায়। গ্লাস ও সিরামিক তৈরির প্রধান কাঁচামাল বালি সস্তায় কিনে মজুদ করতে পারলে প্রতিষ্ঠানের জন্য তা লাভজনক হতো। কিন্তু জনাব সাব্বির অতিরিক্ত বিনিয়োগের কারণে তারল্য ঘাটতি থাকায় স্বল্প ব্যয়ে বালি ক্রয়ের সুযোগ থেকে বঞ্চিত হন। জনাব সাব্বির তারল্য ও বিনিয়োগ তথা মুনাফার মধ্যে যথাযথ সমন্বয় করতে ব্যর্থ হয়েছেন। তাই বলা যায়, জনাব সাব্বিরের ব্যবসায়ের কার্যক্রমে তারল্য বনাম মুনাফা নীতি লঙ্ঘিত হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
অর্থায়নের নীতির আলোকে জনাব সাব্বিরের ব্যবসায়ের কার্যক্রম বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর