উদ্দীপকে জনাব জাহিদের অর্থায়নের ধরন বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে জনাব জাহিদের অর্থায়নের ধরন হলো ব্যবসায় অর্থায়ন।মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ের জন্য অর্থ সংগ্রহ ও বিনিয়োগের - প্রক্রিয়াকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। এক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ের অর্থায়নের অন্যতম উৎস হলো মালিকের নিজস্ব তহবিল, মুনাফা, আত্মীয়স্বজন থেকে গৃহীত ঋণ, ব্যাংক অথবা গ্রামীণ মহাজন থেকে সুদের ভিত্তিতে ঋণ গ্রহণ।উদ্দীপকের জনাব জাহিদ নিজ মূলধন ও ব্যাংক ঋণ নিয়ে দুধের পাশাপাশি দুগ্ধজাত দ্রব্য বিক্রি শুরু করেন। অর্থাৎ তিনি নিজস্ব তহবিল ও ঋণ গ্রহণের মাধ্যমে তার ব্যবসায় সম্প্রসারণ করেন। তার ব্যবসায়ের অর্থায়নের মূল উদ্দেশ্য হলো পণ্য বিক্রির মাধ্যমে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা। তাই বলা যায়, জনাব জাহিদের অর্থায়নের ধরন হলো ব্যবসায় অর্থায়ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকে জনাব জাহিদের অর্থায়নের ধরন বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর