জিসান কোম্পানি লিঃ এর সম্প্রসারণের ক্ষেত্রে অর্থায়নের নীতির তাৎপর্য মূল্যায়ন করো।
উত্তর: জিসান কোম্পানি লি. ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টনের নীতিটি অনুসরণ করেছেন।কোনো বিনিয়োগকারী যখন তার অর্থ একটি পণ্যে বিনিয়োগ না করে একাধিক পণ্যে বিনিয়োগ করেন, তাকে ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ণ ও ঝুঁকি বণ্টনের নীতি বলে। কারবারের পণ্য একাধিক ও বৈচিত্র্যপূর্ণ হলে ঝুঁকি বণ্টিত হারও হ্রাস পায়।উদ্দীপকে জিসান কোম্পানি সব ধরনের ক্রেতার কথা চিন্তা করে অধিক মুনাফার প্রত্যাশায় শীতবস্ত্র উৎপাদন করেন। বিভিন্ন শীতবস্ত্র উৎপাদন করে ব্যবসায় করেন। এছাড়াও তিনি তার ব্যবসায়ে বিভিন্ন ব্র্যান্ডের জুতা, ব্যাগ, ঘড়ি ইত্যাদি সমাবেশ ঘটান। তিনি যদি শুধু শীতবস্ত্র তৈরি করতেন তাহলে নির্দিষ্ট সংখ্যক শীতবস্ত্র ক্রেতা তার দোকানে যেত। অথবা, তিনি যদি শুধু ডিটারজেন্ট তৈরি করতেন তবে ডিটারজেন্ট পাউডারের ক্রেতা তার দোকানে যেত। কিন্তু তিনি তা না করে বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ ও একাধিক পণ্যের সমাবেশ ঘটিয়েছেন। এক্ষেত্রে এক বা একাধিক পণ্যের চাহিদা কমে গিয়ে বিক্রয় হ্রাস পেলেও অন্যান্য পণ্যের বিক্রয় থেকে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। তাই বলা যায়, জিসান কোম্পানি ব্যবসায়ে অর্থায়নের জিসান কোম্পানি লি. ব্যবসায় সম্প্রসারণের ক্ষেত্রে বণ্টনের নীতিটি অনুসরণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জিসান কোম্পানি লিঃ এর সম্প্রসারণের ক্ষেত্রে অর্থায়নের নীতির তাৎপর্য…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর