জনাব আনিসের অর্থায়ন কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব আনিস পারিবারিক অর্থায়ন করেছেন। পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সেই আয় কীভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল হয় তা নির্ধারণ করার একটি প্রক্রিয়া। এক্ষেত্রে পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয় এবং ঘাটতি থাকলে সে অর্থ বিভিন্ন উৎস থেকে সংস্থান করা হয়। উদ্দীপকে জনাব আনিস একজন চাকরিজীবি। তিনি চাকরির পাশাপাশি কৃষিকাজের মাধ্যমে অর্থ উপার্জন করেন। তার অর্থের সল্পতার কারণে ঋণের সংস্থান করেন। এর ফলে যথাযথ অর্থায়ন প্রক্রিয়ার মাধ্যমে ঘাটতি অর্থের যোগান দিয়েছেন। রেফ্রিজারেটর ক্রয়ের পর জনাব আনিসের পরিবারের সদস্যরাই এর সুবিধা ভোগ করেন। যেহেতু পারিবারিক অর্থায়নের মূল উদ্দেশ্য পরিবারের সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল নিশ্চিত করা। তাই বলা যায়, জনাব আনিস পারিবারিক অর্থায়ন করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব আনিসের অর্থায়ন কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর