উদ্দীপকের প্রতিষ্ঠানটির অর্থায়ন কোন শ্রেণির? ব্যাখা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কার্যাবলি হলো ব্যবসায় অর্থায়ন।মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানের জন্য এ ধরনের অর্থায়ন করা হয়। ব্যবসায় প্রতিষ্ঠান তা তহবিল সংগ্রহ ও বিনিয়োগের জন্য এ ধরনের অর্থয়ন প্রক্রিয়া ব্যবহার করে। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হচ্ছে ব্যবসায় অর্থায়ন।উদ্দীপকে জিসান কোম্পানি লি. জনগণের কাছে শেয়ার বিক্রয় করে ৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে। কোম্পানি উক্ত অর্থ দিয়ে শীতবস্ত্র উৎপাদন করে। এতে অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়। এখানে প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তহবিল সংগ্রহ করে। সংগৃহীত তহবিল শীতবস্ত্র উৎপাদনে ব্যয় করে। আর ব্যবসায় অর্থায়ন মুনাফা অর্জনের উদ্দেশ্যে তহবিল সংগ্রহ ও বিনিয়োগ করে। এছাড়াও ব্যবসায়ের পরিধি বৃদ্ধির সাথে সাথে নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হয়।তাই বলা যায় যে, উদ্দীপকে প্রতিষ্ঠানের অর্থায়নটি ব্যবসায় অর্থায়নের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই এটি ব্যাবসায় অর্থায়ন হিসেবে বিবেচিত ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটির অর্থায়ন কোন শ্রেণির? ব্যাখা করো।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর