ব্যবসায় সম্প্রসারণে অর্থায়নের কোন উৎস মি. মাহমুদের জন্য যুক্তিযুক্ত? বিশ্লেষণ করো।
উত্তর: ব্যবসায় সম্প্রাসারণে বহিস্থ অর্থায়নের দীর্ঘমেয়াদি উৎস মি. মাহমুদের জন্য যুক্তিযুক্ত হবে।পাঁচ বছরের অধিক সময়ের জন্য অর্থায়ন করা হলো দীর্ঘমেয়াদি অর্থায়ন। দীর্ঘমেয়াদি অর্থায়নের দ্বারা সংগৃহীত তহবিল সাধারণত অন্য উৎস হতে অধিক হয়। ফলে এই তহবিল দ্বারা ভূমি, দালানকোটা, দোকান, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করা হয়।উদ্দীপকে মি. মাহমুদ ব্যবসায় সম্প্রসারনের জন্য আরেকটি দোকান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন। দোকান ক্রয় ও ডেকোরেশনের জন্য তার বড় অংকের অর্থ প্রয়োজন। যেহেতু তার বড় অংকের অর্থের প্রয়োজন তার জন্য বহিস্থ অর্থায়নের দীর্ঘমেযাদি উৎসের ঋণ গ্রহণ কার্যকর। দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করা হয় স্থায়ী বিনিয়োগের জন্য, যেহেতু তিনি একটি দোকান ক্রয় করবেন যা একটি স্থায়ী সম্পদ, তাই তার জন্য দীর্ঘমেয়াদি অর্থায়নের ঋণ গ্রহণ উপযুক্ত বলে আমি মনে করি। দীর্ঘমেয়াদি অর্থায়ন ব্যতিত বড় অংকের তহবিল সংস্থান করা তুলনামূলক জটিল।তাই বলা যায়, দোকন ক্রয় যেহেতু একটি স্থায়ী সম্পদ। সুতরাং মি. মাহমুদের জন্য দীর্ঘমেয়াদি বহিস্থ উৎসই যুক্তিযুক্ত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
ব্যবসায় সম্প্রসারণে অর্থায়নের কোন উৎস মি. মাহমুদের জন্য যুক্তিযুক্ত…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর