মি. মাহমুদের ব্যবসায়ে অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: মি. মাহমুদের ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টনের নীতি অনুসরণ করা হয়েছে।কোনো বিনিয়োগকারী যখন তার অর্থ একটি পণ্যে বিনিয়োগ না করে একাধিক পন্যে বিনিয়োগ করেন, তাকে ব্যবসায় অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টনের নীতি বলে। কারবারের পণ্য একাধিক ও বৈচিত্র্যপূর্ণ হলে ঝুঁকি বণ্টিত হয়।মি. মাহমুদ বাংলা নববর্ষ সামনে রেখে, সব ধরনের ক্রেতার কথা চিন্তা করে প্যান্ট, পাঞ্জাবি, সালোয়ার, কামিজ, শাড়ি প্রভৃতি পণ্যের সমাবেশ ঘটান। পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের রুচি ও চাহিদার মধ্য ভিন্নতা পরিলক্ষিত হয়। সকল ক্রেতা একই ধরনের পণ্য ক্রয় করবে না। নারী-পুরুষ উভয়ের জন্যই তিনি পণ্যের সমাবেশ ঘটান, যার ফলে দোকানে বিক্রয় বৃদ্ধি ঘটে এবং মি. মাহমুদ লাভবান হন। তিনি সকল ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্যের সমাবেশ রেখেছেন, উক্ত কারণে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক ক্রেতা সমাগন হয়নি, বরং পণ্যের চাহিদা অনুসারে বিভিন্ন পণ্যের ক্রেতার সমাগম হয়েছে। তিনি যদি সব ধরনের ক্রেতার কথা চিন্তা না করে শুধু নির্দিষ্ট কিছু পন্য বিক্রয় করতেন, তাহলে বিক্রয় হ্রাস পেতো। এতাই বলা যায়, মি. মাহমুদ অধিক মুনাফা ও ঝুঁকি এড়াতে ব্যবসায় অর্থায়নের বৈচিত্রায়ণ ও ঝুঁকি বণ্টনের নীতিটি অনুসরণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
মি. মাহমুদের ব্যবসায়ে অর্থায়নের কোন নীতিটি পরিলক্ষিত হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর