জনাব হাসানের ব্যবসায়ে অর্থায়নের নীতি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব হাসান ব্যবসায় অর্থায়নের উপযুক্ততার নীতি অবলম্বন করেছেন।উপযুক্ততার নীতি বলতে স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহের নীতিকে বুঝায়।এ নীতি অনুসারে ব্যবসায়ের যেসব ব্যয় নিয়মিত হয় সেগুলো স্বল্পমেয়াদী উৎস থেকে সংগ্রহ করা হয়। এবং বিভিন্ন স্থায়ী ব্যয় যেমন- মেশিন ক্রয়, দালানকোঠা নির্মাণ প্রভৃতি ব্যয়ের জন্য দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হয়। সাধারণত বাণিজ্যিক ব্যাংক, বিনিয়োগ ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এ দীর্ঘমেয়াদি অর্থ দেয়। ব্যবসায়ের দৈনন্দিন ব্যয় নির্বাহে যদি দীর্ঘমেয়াদি উৎস ব্যবহার করা হয় তাহলে প্রতিষ্ঠানের দায় বেড়ে যায়। ফলে প্রতিষ্ঠান দেউলিয়া ঘোষিত হতে পারে। তাই প্রতিষ্ঠান মূলধন সংগ্রহের ক্ষেত্রে উপযুক্ততার নীতি অনুসরণ করে।উদ্দীপকে জনাব হাসান একজন ব্যবসায়ী। তিনি পারিবারিক অর্থায়নের মাধ্যমে আত্মীয়-স্বজন থেকে ৩০ লক্ষ ও বন্ধু-বান্ধব থেকে ১৫ লক্ষ টাকা ঋণ করেন। বাড়ি নির্মাণের পর অবশিষ্ট অর্থ দিয়ে ব্যবসায়ের জন্য একটি ফ্রিজ ক্রয় করেন। অর্থাৎ তিনি ব্যবসায় অর্থায়নের উপযুক্ততার নীতিটি অনুসরণ করেন। কারণ জনাব হাসান তিনি ব্যবসায়ের জন্য ফ্রিজ ক্রয় করেছেন, যা স্থায়ী সম্পদ। তিনি স্থায়ী সম্পদটি দীর্ঘমেয়াদি উৎসের অর্থ দ্বারা ক্রয় করেছেন। উপযুক্ততার নীতি কোন ধরনের মূলধনের জন্য কোন ধরনের উৎস উপযুক্ত তা নির্দেশ করে।অতএব বলা যায়, জনাব হাসান দীর্ঘমেয়াদি ঋণের দ্বারা ব্যবসায়ে স্থায়ী সম্পদ ক্রয় করেছেন বিধায়, উপযুক্ততার নীতি অনুসরণ করা হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব হাসানের ব্যবসায়ে অর্থায়নের নীতি মূল্যায়ন কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর