মি রোহান জমি ক্রয় ও নৈমিত্তিক খরচ পরিশোধের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি. রোহান জমি ক্রয় ও নৈমিত্তিক খরচ পরিশোধের ক্ষেত্রে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করেছেন।স্বল্পমেয়াদি তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদি তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করার নীতিটি হলো অর্থায়নের উপযুক্ততার নীতি। এ নীতি অনুসারে চলতি ব্যয় নির্বাহে চলতি মূলধন ব্যবহার করা হয় এবং স্থায়ী ব্যয় নির্বাহে দীর্ঘমেয়াদি মূলধন ব্যবহার করা হয়।উদ্দীপকে মি. রোহান তার ব্যবসায়ের জমি ক্রয়ের জন্য ব্যাংক হতে দীর্ঘমেয়াদি ঋণ গ্রহণ করেন। তিনি পণ্য বিক্রয় বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা কর্মচারীদের বেতন, দোকান ভাড়াসহ ইত্যাদি নৈমিত্তিক খরচ পরিশোধ করেন। এক্ষেত্রে মি. রোহান জমি ক্রয় বাবদ স্থায়ী মূলধন সরবরাহ করেন দীর্ঘমেয়াদি তহবিল দ্বারা। আবার কর্মচারীদের বেতন, দোকান ভাড়াসহ অন্যান্য নৈমিত্তিক ব্যয় নির্বাহে প্রয়োজনীয় চলতি মূলধন তিনি বিক্রয়লব্ধ আয় দ্বারা ব্যবস্থাপনা করেন। এধরনের তহবিলের ব্যবস্থাপনা অর্থায়নের উপযুক্ততার নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. রোহান জমি ও নৈমিত্তিক খরচ পরিশোধের ক্ষেত্রে অর্থায়নের উপযুক্ততার নীতি অনুসরণ করেছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
মি রোহান জমি ক্রয় ও নৈমিত্তিক খরচ পরিশোধের ক্ষেত্রে অর্থায়নের কোন ন…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর