উদ্দীপকের জনাব হাসান প্রথমে কোন ধরনের অর্থায়ন করেন? বর্ণনা কর।
উত্তর: জনাব হাসান প্রথমে পারিবারিক অর্থায়ন করেছেন।পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সেই আয় কীভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীণ মঙ্গল হয় তা নির্ধারণ করার একটি প্রক্রিয়া। এক্ষেত্রে পরিবারের প্রয়োজনীয় অসংখ্য ব্যয়ের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয় এবং ঘাটতি থাকলে সে অর্থ বিভিন্ন উৎস থেকে সংস্থান করা হয়।উদ্দীপকে জনাব হাসান একজন ব্যবসায়ী। তিনি নতুন বাড়ি নির্মাণের জন্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব থেকে ঋণের সংস্থান করেন। এ থেকে বোঝা যায়, তিনি পরিবার বা তার নিজেস্ব বাড়ি নির্মাণের জন্য অর্থায়ন করেছেন। এই বাড়ি নির্মাণের পর জনাব হাসানের পরিবারের সদস্যরাই এর সুবিধা ভোগ করবেন। তাই বলা যায়, জনাব হাসানের অর্থায়নের বিষয়টি পারিবারিক অর্থায়নের সাথে জড়িত।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
উদ্দীপকের জনাব হাসান প্রথমে কোন ধরনের অর্থায়ন করেন? বর্ণনা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর