স্বপ্ন কোং লি. এর অর্থায়ন কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে স্বপ্ন কোং লি. এর গৃহীত সিদ্ধান্তটি অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে যৌক্তিক।বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে বিনিয়োগযোগ্য মূলধন বিভিন্ন পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করা হয়। এর ফলে কারবারের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায় এবং প্রত্যাশিত মুনাফা অর্জন সম্ভব হয়।উদ্দীপকে স্বপ্ন কোং লি. একটি ঢেউটিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ভবিষ্যতে ঢেউটিনের বিক্রয় হ্রাস পাওয়ার আশঙ্ক্ষা আছে বিধায় প্রতিষ্ঠানটি ঢেউটিনের পাশাপাশি রড, সিমেন্ট ও হার্ডওয়্যার সামগ্রী তৈরিতে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে। একাধিক খাতে বিনিয়োগের সিদ্ধান্তটি হলো অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির প্রতিফলন। স্বপ্ন কোং লি. একাধিক পণ্যের ব্যবসায় মূলধন বিনিয়োগ করলে সেক্ষেত্রে একটি পণ্যের ব্যবসায়ে বিক্রয় হ্রাস পেলে কিংবা ক্ষতি হলে অন্য পণ্যের ব্যবসায়ের লাভ দ্বারা ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। এছাড়া একাধিক পণ্যের ব্যবসায়ে বিনিয়োগ করলে বিক্রয় বৃদ্ধি পাবে বিধায় মুনাফার পরিমাণও বৃদ্ধি পাবে। যার ফলে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করাও সম্ভব হবে। তাই বলা যায়, স্বপ্ন কো. লি. এর গৃহীত সিদ্ধান্তটি অর্থায়নের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বণ্টন নীতির আলোকে যৌক্তিক হয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
স্বপ্ন কোং লি. এর অর্থায়ন কোন শ্রেণির? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর