জনাব রোকনের প্রতিষ্ঠানটি অর্থায়নের শ্রেণিবিভাগ অনুযায়ী কোন শ্রেণির অন্তর্ভুক্ত? বর্ণনা দাও।
উত্তর: জনাব রোকনের প্রতিষ্ঠানটি অর্থায়নের শ্রেণিবিভাগ অনুযায়ী অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন।যে সব প্রতিষ্ঠান মানবকল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত সেসব প্রতিষ্ঠানকে অব্যবসায়ী প্রতিষ্ঠান বলা হয়। যেমন: এতিমখানা, দাতব্য চিকিৎসালয়, মসজিদ, মাদরাসা ইত্যাদি।এ ধরনের প্রতিষ্ঠান অমুনাফাভিত্তিক হয়। সাধারণত সমাজের বিত্তশালী ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে অনুদান দেন। সাধারণ জনগণও এসব প্রতিষ্ঠানকে অর্থ দিয়ে সহয়তা প্রদান করে।উদ্দীপকে জনাব রোকন রূপপুর গ্রামের দরিদ্র ও বঞ্চিত শিশুদের সেবায় নিয়োজিত 'জনসেবা' প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি একটি অব্যবসায়ী ও অমুনাফাভিত্তিক প্রতিষ্ঠান। সমাজের বঞ্চিত ও দরিদ্র বাচ্চাদের উন্নয়নে প্রতিষ্ঠানটি কাজ করে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির অর্থসংস্থানের উৎস হলো সমাজের ধনী ও গণ্যমান্য ব্যক্তি। এদের কাছ থেকে অনুদান নিয়ে প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহার করা হয়। যা অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় যে, 'জনসেবা' প্রতিষ্ঠানের অর্থায়নের ধরন অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনাব রোকনের প্রতিষ্ঠানটি অর্থায়নের শ্রেণিবিভাগ অনুযায়ী কোন শ্রেণির …
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর