জনির প্রদত্ত পরামর্শ অর্থায়নের নীতির আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: জনির প্রদত্ত পরামর্শ হচ্ছে অর্থায়নের 'তারল্য বনাম মুনাফা নীতি'।তারল্য বনাম মুনাফানীতি অনুযায়ী তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা হয়। ব্যবসায়ে অধিক তারল্য বিরাজ করলে বিনিয়োগ কম হয়, ফলে মুনাফা হ্রাস পায়। অনুরূপভাবে অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে অধিক বিনিয়োগ করলে তারল্য ঘাটতি দেখা দেয়।উদ্দীপকে রনি ও জনি লাভ-লোকসান সমবণ্টনের শর্তে চুক্তিবদ্ধ হয়ে নিজস্ব অর্থায়নে একটি পাইকারী ঔষধের দোকান চালু করেন। অল্প দিনেই তারা সফলতা লাভ করেন। এক্ষেত্রে তারা অধিক লাভের আশায় বিক্রয়ের আয়ের অর্থ ব্যাংকে জমা রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু জনি প্রয়োজনীয় অর্থ হাতে রেখে অবশিষ্ট অর্থ ব্যাংকে রাখার পরামর্শ দেন। প্রয়োজনীয় অর্থ হাতে রাখার ফলে ব্যবসায়ে পরিচালন খরচ মেটাতে পারবে ও অবশিষ্ট অর্থ ব্যাংকে রাখার ফলে মুনাফা পাবে। যার ফলে তারল্য ও মুনাফায় ভারসাম্য থাকবে।তাই বলা যায় যে, জনির পরামর্শ হচ্ছে অর্থনীতির তারল্য বনাম মুনাফা নীতির আলোকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · সৃজনশীল
জনির প্রদত্ত পরামর্শ অর্থায়নের নীতির আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর